• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভায়
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে নিজের অর্পিত দায়িত্ব সকলকে সঠিকভাবে পালন করতে হবে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2018   Sunday

কারও প্রতি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে একাদশ সংসদ নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্ব যেন সঠিক ও সুচারুভাবে পালন করবেন। একথা মনে রাখতে হবে নির্বাচনকালীন সময়ে আপনি একজন সরকারি কর্মকর্তা, কোন দলের কর্মকর্তা নয়। সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিজের অর্পিত দায়িত্ব সকলকে সঠিকভাবে পালন  করতে হবে।

 

রোববার জেলা পরিষদ এর মাসিক সভায় সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।  

 

জেলা পরিষদ সন্মেল কক্ষে াায়োজিত সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, থোয়াই চিং মং, সাধন মনি চাকমা, সবির কুমার চাকমা, মনোয়ারা আক্তার জাহান, সান্তনা চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা, মোঃ জানে আলম, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, রাঙামাটির দুর্গম উপজেলাগুলোতে নৌপথে রোগী আনা নেওয়ার জন্য সরকার ইতিমধ্যে লংগদু ও বিলাইছড়িতে দুটি নৌ এম্বুলেন্স প্রদান করেছে যা শীঘ্রই চালু করা হবে। নদী পথের বাকী উপজেলাগুলোতেও এ ধরনের নৌ এম্বুলেন্স প্রদান করা হবে। তিনি বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রকোপ অনেকাংশে কমেছে।

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, জেলা ও উপজেলার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য নতুন বই চলে এসেছে যা বছরের ১ম দিনেই বিতরণ করা হবে। তিনি বলেন, জেলা পরিষদ কর্তৃক ৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসের ২য় সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। অন্যদিকে আগামী ২৮ নভেম্বর হতে উচ্চ বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, লক্ষ্যমাত্র অনুযায়ী ২০১৭-১৮ অর্থ বছরের কৃত্রিম প্রজনন, চিকিৎসা সেবা, টিকা প্রদান, প্রশিক্ষণ, উঠান বৈঠক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নিয়মিতভাবে গবাদি পশুকে চিকিৎসা ও প্রোডাকশন কার্যক্রম যথারীতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ