• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরুনাছড়ি সার্বজনীন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2018   Saturday

রাঙামাটির বরকল উপজেলার সুবলংয়ের বরুনাছড়ি সার্বজনীন বন বিহারে দু’দিন ব্যাপী ৬ষ্ঠ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে শনিবার সম্পন্ন হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মসভায় সদ্ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের বর্ষীয়ান ভিক্ষু শ্রীমৎ সুমন মহাস্থবির, অপর্ণচরণ বন বিহারের অধ্যক্ষ মুক্তপ্রিয় স্থবির, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ সত্যজগৎ স্থবির প্রমুখ। অনৃুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরকল  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, ১নং সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, রাঙ্গামাটি রাজবন বিহার উপাসক উপাসিকা পষিদের সহ-সাধারণ সম্পাদক সমীরণ চাকমা। অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহার, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র, মাইচছড়ি অপর্ণাচরণ বন বিহার ও উলছড়ি মৈত্রী বন বিহার থেকে ভিক্ষু সংঘ অংশ নেন। ধর্মরতœা চাকমার ধর্মীয় সংগীতের মধ্যে দিয়ে শনিবার বিকেলের দানোৎসর্গ পর্বেও অনুষ্ঠান শুরু হয়। জ্ঞান চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন প্রতিচার্য্য চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন সুমনা চাকমা। পরে কঠিন চীবর, কল্পতরু, বুদ্ধমুর্তি, অষ্ট পরিষ্কার ও নানাবিধ সামগ্রী দানোৎসর্গ করা হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে উপাসক উপাসিকা পরিষদের উপদেষ্টা পুরেন্দ্র চাকমা, রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের অর্থ সম্পাদক ধর্মরতন চাকমা, সদস্য বিদ্যামোহন চাকমা, ১নং সুবলং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লক্ষীদেবী চাকমা, ৮নং ওয়ার্ড মেম্বার পুষ্প বিকাশ চাকমা,বরুনাছড়ি সার্বজননীন বন বিহার পরিচালানা কমিটির উপদেষ্টা গুণসিন্ধু চাকমা, ব্যবসায়ী বুদ্ধরাম চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শুক্রবার বিকেলে বেইন ঘরে সুতাকাটার মধ্যে দিয়ে দুদিনব্যাপী কঠিন চীবর দানানুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ