• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কেপিএম সিবিএ`র কমিটি পুর্নগঠনে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2018   Friday

চন্দ্রঘোনাস্থ কেপিএম শ্রমিক - কর্মচারী পরিষদ সিবিএ`র কমিটি পুর্নগঠন পরবর্তি এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায়।

 

সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক।বক্তব্য রাখেন সিবিএ`র নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত আনোয়ার হোসেন বাচ্চু,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া,রাঙামাটি জেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুল হোসেন, সেলিম মন্টু, স্বপন বড়ুয়া, আকতার হোসেন মিলন,সিবিএ নেতা ওসমান গনি চৌধুরীসহ বিপুল সংখ্যক শ্রমিক,কর্মচারীবৃন্দ। সভায় সঞ্চালনা করেন সিবিএ নেতা আনিছুর রহমান। বক্তারা  ঐতিহ্যবাহী কেপিএমের বর্তমান দুরাবস্থার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।সিবিএ নেতৃবৃন্দ কেপিএমকে স্বগৌরবে ফিরিয়ে আনতে শ্রমিক-কর্মচারী,কর্মকর্তাসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। এছাড়া আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে রাঙামাটির পাহাড়ী- বাঙ্গালীর নেতা পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদারকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। উল্লেখ্য,গত ২৬ জুলাই কেপিএম শ্রমিক- কর্মচারী পরিষদ সিবিএ`র সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তারের মৃত্যুতে পদটি শূন্য হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ