• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে সরকারি দলের ফরম তুললেন কংজরী-রণবিক্রম-জুয়েল এবং অপু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2018   Sunday

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে ২৯৮, পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুললেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

দলীয় মনোনয়ন ফরম বিতরনের তৃতীয় দিন রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী‘র পক্ষে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা মনোনয়ন ফরম ক্রয় করেন। এনিয়ে খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামীলীগের সাত জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।

 

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য তাপস ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিবেদিতা রোয়াজা, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: জিয়াউর রহমান ও মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এদিকে একইদিন দলের মনোনয়ন প্রত্যাশা করে ফরম জমা করেছেন বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা এবং তরুণ আওয়ামীলীগ নেতা মংসুই প্রু চৌধুরী অপু।

 

এর আগে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ভবেশ্বর রোয়াজা নিকি।

 

তবে এরমধ্যে রণ বিক্রম ত্রিপুরা সর্ম্পকে বর্তমান সংসদ সদস্যের বেয়াই এবং কংজরী চৌধুরী ও মংসুই প্রু চৌধুরী সর্ম্পকে আপন মামাতো-ফুফাতো ভাই। এরমধ্যে অপু চৌধুরী মনোনয়ন ফরম কিনলেও জমা দেবেন না বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজন সাবেক ছাত্রলীগ নেতা বিশ^জিত রায় দাশ।

 

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রণ বিক্রম ত্রিপুরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের একজন সক্রিয় প্রতিবাদকারী হিশেবে কারা নির্যাতিত। দীঘ বছর রাজনীতি করলেও কখনো তিনি তার প্রতিদান চাননি। তিনি আশাবাদী দল তাঁকে মনোনয়ন দিলে জেলায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের একটি বৃহত্তর ঐক্য রচনার মাধ্যমে নৌকা প্রতীকে আসনটি দলকে উপহার দিতে পারবেন।

 

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, দলের নেতাকর্মীদের আগ্রহ থেকেই আমি মনোনয়ন ফরম তুললাম। আমি একজন প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী। শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দলীয় মনোনয়নে তার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বলেছেন, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কংজরী চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ির দুর্গম জনপদে আওয়ামী লীগের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি তাঁর প্রতিনিধি হিসেবে।

 

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আওয়ামীলীগের তরুন নেতা খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা বলেন, নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি নৌকার বিজয় নিশ্চিত করাসহ তার আস্তার প্রতিদান দেবো। তিনি বলেন, দলের একজন তৃনমুল কর্মী হিসেবে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনীত করবেন আমি তার পক্ষেই কাজ করবো।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ