• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বরকলে এমএন লারমার ৩৫তম মৃত্যু বার্ষিকী পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2018   Saturday

সাবেক সংসদ সদস্য ও জুম্ম জনগনের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৫তম মৃত্যু বার্ষিকী শনিবার পালিত হয়েছে।

 

দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। উদযাপন কমিটির আহবায়ক মনোজ চাকমার সভাপতিত্বে শোক সভায় দিবসটির তাৎর্পয তুলে ধরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা পিসিপির সভাপতি লক্ষীমন চাকমা হিলউইমেন্স ফেডারেশনের সভানেত্রী কদম্ব শোভা চাকমা যুব সমিতির সভাপতি জ্ঞান জ্যোতি চাকমা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা বক্তব্য রাখেন। সভায় সঞ্চালনা করেন  উদযাপন কমিটির সদস্য সচিব অনিত কুমার চাকমা।  এ সময় শোক সভায় উপজেলা জনসংহতি সমিতির নের্তৃবৃন্দ,মহিলা সমিতি,যুব সমিতি হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও জনসাধারনরা উপস্থিত ছিলেন।

 

এর আগে সকালে উপজেলা খেলার মাঠ থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা জেএসএস কার্যালয়ে গিয়ে শেষ হলে মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা সহ আত্ম নিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন তাদের উদ্দেশ্যই শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ