• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে এম এন লারমার মৃত্যূ বার্ষিকী পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2018   Saturday

মানবেন্দ্র নারয়ন লারমার জম্ম না হলে পাহড়ের জুম্মজাতির অস্তিত্ব রক্ষায় অন্দোলন প্রতিফলন হতো না। তাকে যুগে যুগে জুম্মজাতি স্মৃতিচারিত করে স্মরক করবে।

 

শনিবার জুরাছড়ি উপজেলায় “পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ জুম্মজাতির অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যকে সামনে রেখে জনসংহতি সমিতির উদ্যোগে সাবেক সংসদ ও জনসংহতি সমিতি প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারয়ন লারমার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক সভায় বক্তারা একথা বলেন।

 

সাবেক সংসদ ও জনসংহতি সমিতি প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারয়ন লারমার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে শোক র‌্যালী থানা সংলগ্ন ও যক্ষা বাজার প্রদক্ষিন করে উপজেলা মিনা মাঠে এসে শেষ হয়। র‌্যালী শেষে অস্থায়ী ভাবে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা ও জনসংহতি সমিতি প্রতিনিধি এবং সর্বস্থরের জনসাধারণ।

 

শোক সভায় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি জেলা জেএসএসের ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মহিলা সমিতির সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুরার চাকমা, স্থানীয় হেডম্যান ও কাবারীগণ উপস্থিত ছিলেন।

 

সভায় শোকপ্রস্তাব পাঠ করেন মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা। এছাড়া বক্তব্য রাখেন বনযোগীছড়া ইউপি সদস্য হেমন্ত চাকমা প্রমূখ।

 

এ সময় প্রধান অতিথি রনজিৎ দেওয়ান বলেন বর্তনাম আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি বাস্তবায়ন্তে আন্তরিক। কিন্ত কিছু দলিয় কর্মী ও আমলা জটিলতায় চুক্তি পুনাঙ্গ বাস্তবায়নে বাঁধাগ্রস্থ্য হচ্ছে।

 

এদিকে উপজেলা জেএসএসের সূত্রে জানা গেছে, দুমদুম্যা ইউনিয়নের বগাখালী বাজার সংলগ্ন, একই ইউনিয়নে কুলুক পানিছড়া, ছোট করই দিয়া গ্রামে মানবেন্দ্র নারয়ন লারমার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সামাজি বিভিন্ন অনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ