• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে এমএন লারমার ৩৫ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায়
পার্বত্য চুক্তি বাস্তবায়নে সক্রিয় আন্দোলনে সামিল হওয়ার আহ্বান সন্তু লারমার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2018   Saturday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) বলেছেন, শাসকগোষ্ঠী জুম্ম জনগনের অস্তিত্ব চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে পার্বত্য মানুষ একটা নিরাপত্তাহীনতা, অনিশ্চিত ভবিষ্যতের দিকে জীবন কাটাতে বাধ্য হচ্ছে, নানান নির্যাতন,দমন নপীড়ন শিকার হতে হচ্ছে। জনসংহতি সমিতির সমিতিকে ধ্বংস করে দেওয়ার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।

 

পার্বত্য চট্টগ্রামকে শাসন ও নিয়ন্ত্রণ করছে, যারা বুক ফুলিয়ে পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাদাবজি বন্ধ করতে বলে থাকে তাদের জিজ্ঞাসা করে সন্তু লারমা বলেন, তারাই তো পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারাই চুক্তি বাস্তবায়নে বাধাগ্রস্ত করতে চুক্তি বিরোধী ইউপিডিএফ সৃষ্টি করেছে। পরবর্তীতে এমএন লারমা জনসংহতি সমিতি, গণতান্ত্রিক ইউপিডিএফ সৃষ্টি করেছে। এসব সংগঠনের সাথে আতাত করে অস্ত্রবাজি, চাদাবাজিসহ নানান নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। তাই পার্বত্য জনগণ এসব থেকে উত্তোরণ ও  মুক্তি চাই, শান্তিপূর্নভাবে বসবাস করতে চাই।

 

শনিবার রাঙামাটিতে  সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার(এমএন লারমা) ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরণ সভায়  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি কিশোর কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা,শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারন সম্পাদক অরুন ত্রিপুরা ও হিল ইউমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি রীনা চাকমা। শোকপ্রস্তাব পাঠ করেন মোনালিসা চাকমা। অনুষ্ঠান শুরুতে আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন করা হয়।

 

এর আগে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করা হয়। র‌্যালীটি বনরুপাস্থ পেট্রোল পাম্প চত্বর ঘুরে আবারও জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ। পরে সেখানে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে এমএন লারমা প্রতিৃকৃতিতে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃবৃন্দ, নানান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পূষ্প্যমাল্য  করা হয়।

 

সন্তু লারমা আরো বলেন, সন্তু লারমা বলেন, সম্পাদিত পার্বত্য চুক্তির ২১ বছর অতিবাহিত হলেও সরকার চুক্তি বাস্তবায়নে অনিহা,শংকাসহ নানান অন্তরায় সৃষ্টি  করে চলেছে।  পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ৩৫ বছর আগে যা ছিল ২১ বছরের মধ্যে কোন মৌলিক পরিবর্তন হয়নি। পার্বত্য  চুক্তি বাস্তবায়নে বাধাগ্রস্ত করতে শাসকগোষ্ঠী পঞ্চবাহিনী ও কুচক্রির সাথে আতাত করে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতাকে জিইয়ে রেখেছে।

 

তিনি পার্বত্য চট্টগ্রাম তথা জুম্ম জনগনের আত্ননিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে যুব সমাজসহ সকলকে অধিকতর সক্রিয় হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

 

উষাতন তালুকদার এমপি বরেন, পার্বত্য চুক্তির ২১ বছরেও চুক্তির মৌলিক বিষযকগুলো বাস্তবায়িত হয়নি। সাধারন প্রশাসন, আইন-শৃংখলা,বন-পরিবেশ বিভাগকে হস্তান্তর করা হয়নি। পার্বত্য মন্ত্রনালয় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নিধিরাম সর্দার পরিণত রয়েছে।  

 

 পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি দাড়িয়েছে একটা সংকট অবস্থায় কাটাতে হচ্ছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, কেন একটা জড়তা, আতংক অজানা এক ভয়ের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা তো এদেশেরও নাগরিক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ