• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি নতুন কার্যকরী কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2018   Saturday

শনিবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি খাগড়াছড়ি জেলার নতুন কার্যকরী কমিটির অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক খোকনেশ্বর ত্রিপুরা।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খোকনেশ্বর ত্রিপুরা বলেন বর্তমান সরকার একটি জন বান্ধব সরকার। এ সরকার সরকারী চাকরি জীবীদের জন্য অনেক কিছু করেছেন। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন।  এছাড়া সারাদের ন্যায় খাগড়াছড়িতে অনেক উন্নয়ন করেছেন। তিনি এ উন্নয়নের ধাবাহিকতা অব্যহত রাখার জন্য তিনি আবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

 

অনুষ্ঠানে জেলার সভাপতি অর্নব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়–য়া,মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটল মনি চাকমা, পরিবার পরিকল্পনা সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ফিরোজ আহম্মদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাহিবা মরিয়ম সান্তা,চট্টগ্রাম বিভাগীয় সভাপতি দিদারুল ইসলাম। সম্মেলনের খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীরা অংশ গ্রহন করেন।

 

সম্মেলনের স্বাগত বক্তব্য রাখেন  জেলা শাখার সাধারণ সম্পাদক বিনন্দ ত্রিপুরা, এছাড়া আরো বক্তব্য রাখেন মাটিরাঙ্গার মাসুদা আক্তার  ও লক্ষীছড়ি হেলি চাকমা। বক্তারা পরিবার পরিকল্পনা কর্মচারীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন,পদোন্নতি ও উচ্চতর বেতন স্কেল,পেনশন জোঠিলতা নিরশন ও দ্রুত শুন্য পদ পুরনের দাবীসহ দায়িত্ব পালন কালীন বিভিন্ন অনুবিধার কথা বলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ