• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2018   Friday

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে পরিকল্পিত বোমাবাজি করে বিএনপির নেতাকর্মী জড়িয়ে হয়রানীসহ জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

 

জেলা বিএনপির কার্যালয়ে  ব্রিফিং এ সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী,সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু,সাংগঠনিক সম্পাদক এমএন আফসার,আ: রব রাজা,জেলা যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা মহিলা দল সম্পাদিকা কুহেলী দেওয়ান,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম প্রমূখ।

 

ব্রিফিং এ বিএনপির নেতৃবৃন্দ করে বলেন, আওয়ামীলীগের লোকজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত ভাবে বোমাবাজি করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। পুলিশ তদন্ত না করে মনগড়া ভাবে মামলা করে বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়া করার পায়তারা করছে। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা থাকলেও তার বিষয়ে পুলিশী তদন্ত নিয়েও প্রশ্ন তুলেন নেতৃবৃন্দরা। এ সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায়ও বিভিন্ন অসংগতির কথা তুলে ধরেন নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

 

 উল্লেখ্য, গেল ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে খাগড়াছড়ি ও মানিকছড়ি উপজেলায় আওয়ামীলীগ অফিসের সামনে পেট্রোল ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটনায় দুবৃত্তরা। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে পেট্রোল ও ককটেল বোমার বিস্ফোরণ ঘটলে ২ কর্মী আহত হয়। এ সব ঘটনায় মানিকছড়ি ও খাগড়াছড়ি থানায় পৃথক দুটি পৃথক মামলা করা হয়। মামলার পর ৩ বিএনপি নেতাকর্মী আটক করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ