• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2018   Thursday

রাঙামাটির বিলাইছড়িতে বৃহস্পতিবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 

“জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে  সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এবং র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তংচংগ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী রাহাত আলী পাটৌয়ারী এবং উপজেলার যুবরা। উপকারভোগী রায়ধন চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা। এবং যুবদের পক্ষে বক্তব্য রাখেন, থুই প্রু মারমা ও ময়না চাকমা।

 

সভায় বক্তারা বলেন, দেশের অর্ধেকের বেশি যুব। তাই যুবদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ সর্বোচ্চ কাতারে  উঠে আসবে। এবং যুবদের স্বতস্পূর্ত অংশগ্রহণে ২০৩০ এর মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা পুরনের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দেব। তাই তারা মাদক মুক্ত যুব সমাজ বিনির্মানেরও আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ