• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

নানিয়ারচরে শাক্যমনি বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2018   Sunday

রাঙামাটি উপজেলাধীন নানিয়ারচর উপজেলার গর্জনতলী পাড়া শাক্য মনি বৌদ্ধ বিহারে দু`দিন ব্যাপী ৯তম দানোত্তম কঠিন চীবর দান রোববার সম্পন্ন হয়েছে।


বিহার প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে মহাদান কঠিন চীবর দানের তাৎপর্য, দান, শীল, ভাবনা, বিষয়ে পূণ্যার্থীদের স্বধর্ম দেশনা প্রদান করেন, ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির,রতœাংকুর বনবিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিশদ্ধানন্দ মহাস্থবির, হাতিমারা শাখা বনবিহারের চিত্তারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রী লংকার স্থবির,গর্জনতলী পাড়া শাক্য মনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপাল ভিক্ষু, নানিয়াচরের স্মৃতি রক্ষিত ভিক্ষুসহ অন্যান্য প্রমূখ। সংগীত শিল্পী রুবেল চাকমার উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে সকাল এবং বিকাল পর্বের অনুষ্ঠানে শুরু করা হয়। শোভন চাকমার উপস্থাপনায় দায়ক-দায়িকাদের পক্ষ থেকে বিশেষ প্রার্থনা পাঠ করেন হেলনা চাকমা । পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন অমর বিকাশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বুড়িঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার বীরচন্দ্র চাকমা।


গর্জনতলী পাড়া শাক্য মনি বৌদ্ধ বিহার পরিচালনা উদযাপন কমিটির আয়োজনে কঠিন চীবর দান উৎসর্গ, বুদ্ধ মূর্তি দান,সংঘ দান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান,হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান সহ নানা বিধ দানের উৎসর্গ করা হয়। মহাদান কঠিন চীবর দানের সুফলকে বিশ^াস রেখে নারী-পুরুষ সকল কঠিন চীবর ও কল্পতরু শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন। রাঙামাটির দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থী অংশ গ্রহন করে। মূখরিত হয়ে ওঠে গর্জনতলী পাড়া।


এদিকে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও বুদ্ধ পূজার মধ্যে দিয়ে শুরু হয় সকালের প্রথম পর্বের কঠিন চীবর দানোৎসব ।


অপরদিকে শনিবার বিকালে ভিক্ষু সংঘের বেইন ঘর উদ্বোধনের মাধ্যমে সুতা রং করণ ও সারা রাতব্যাপী বেইন বুননের মধ্যে দিয়ে শুরু দানোত্তম কঠিন চীবর দানোৎস।


উল্লেখ্য, আজ থেকে আড়াই হাজার বছর আগে অর্থ্যাৎ গৌতম বুদ্ধের সময়কালে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা করে সারারাত ব্যাপী বৌদ্ধ সন্ন্যাসীদের গেরুয়া কাপড় (চীবর) বুনে গৌতম বুদ্ধকে দান করেছিলেন। বিশাখা প্রবর্তিত কঠিন চীবর দানকে সফল করতে বৌদ্ধ কঠিন চীবর দান করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ