• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

গুইমারায় বুদ্ধ মূর্তি ভাংচুরের ঘটনার প্রতিবাদে মহালছড়িতে মানববন্ধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2018   Thursday

গুইমারা উপজেলার কুকিছড়া জেতবন বিহারে বুদ্ধ মূর্তি ভাংচুরের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে মানব বন্ধন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ।

 

বৃহস্পতিবার উপজেলার কয়েকটি বিহারের বিহারাধ্যক্ষ ও এলাকার দায়িকা-দায়িকাদের অংশগ্রহণের মধ্য দিয়ে মহালছড়ি উপজেলা বটতল প্রাঙ্গণে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আধা ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত সুমনা মহাথের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লেমুছড়ি বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ওয়েনা থের, মুবাছড়ি গোতম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞা জ্যোতি স্থবির ও থৈইলাপ্রু মারমা প্রমূখ।

 

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র প্রবারণা পূর্ণিমা তিথিতে ইচ্ছে করেই প্রব্রজ্যাধারীরা রাস্তায় নামেনি। এ সময়ে বিহারে থেকে ধর্মীয় অনুষ্ঠানাদি নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু এ ধরণের ঘটনায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। 

বক্তারা  সভ্য জগতে বুদ্ধমূর্তি ভাংচুরের মতো ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর ভাংচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে যথাপোযুক্ত ক্ষতিপূরণের দাবী জানান।

 

উল্লেখ্য, গেল ২২ অক্টোবর গুইমারা উপজেলার কুকিছড়া গ্রামের জেতবন বৌদ্ধ বিহারে দিবাগত রাতে বুদ্ধ মূর্তি ভাংচুর করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ