• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্যঞ্চলে আলাদা রাষ্ট্র চিন্তাকারীদের স্বপ্ন পূরণ হবে না-চট্টগ্রাম জিওসি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018   Monday

পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা রাষ্ট্র চিন্তাকারীদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল এসএম মতিউর রহমান।

 

তিনি পাহাড়ের অরাজকতাকারীদের হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন- পার্বত্যঞ্চল স্বাধীন বাংলাদেশের অংশ। এখানে আর কোন নতুন রাষ্ট হবে না।  যারা রাষ্ট্রের স্বার্বভৌমত্বকে ক্ষীন চোখে দেখে  পার্বঞ্চলকে ঘিরে স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে তাদেরকে  বাংলাদেশ সেনাবাহিনী চিরতরে ধূলিসাৎ করে দেবে।

 

সোমবার দূর্গম বিলাইছড়ি উপজেলায় পাংখোয়া পাড়া ট্রাইবাল ভিলেজ উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও ১২০ তিনকোনিয়া মৌজার হেডম্যান লাল ইং লিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে এসময় রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, বিলাইছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল, স্থানীয় পাংখোয়া সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তব্যের প্রারম্ভে পাংখোয়া সমাজের সাংস্কৃতিক কর্মীরা তাদের সংস্কৃতির নাচ, গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেজর জেনারেল মতিউর পাংখোয়া সমাজের নানা সমস্যা দূরীকরণে নগদ ৬লাখ টাকা  সহায়তা প্রদান করেন। এসময় পাংখোয়া সমাজের পক্ষ থেকে অতিথিদেরকে ঐতিহ্যের উপহার প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আরও বলেন,১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ১৯৯৭ সালে শান্তি চুক্তির পর সেনাবাহিনী নতুন করে পাহাড়ে শান্তি, সম্প্রতি এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ধৈয্যর পরিক্ষা দিচ্ছে। 

 

তিনি বলেন, চুক্তির পরবর্তী  শান্তি চুক্তি বিরোধী একটি মহল পাহাড়ে আবারো অরাজকতা, খুন, গুম, হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজি করছে। যারা এসব অপকর্ম করে তারা মাত্র গুটিকয়েক স্বার্থন্বেষী ব্যক্তি।

 

তিনি আরো বলেন, পাহাড়ের সকল মানুষ শান্তি চাই। পাহাড়ের  যে কোন সম্প্রদয়ের বিপদে সেনাবাহিনী ছুটে যাচ্ছে। রাঙামাটিতে ভূমি ধস তার দৃষ্টান্ত উদাহরণ। উদ্ধারকাজে অংশ নেওয়া সেনাবাহিনীর দুইজন অফিসারসহ তিন সৈনিক সে সময় নিহত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ