• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা বিএনপির কালো পতাকা মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2018   Sunday

বিএনপির সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রদানের প্রতিবাদে রোববার রাঙামাটিতে কালো পতাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি অংগ সহযোগি সংগঠন।


শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সমাবেশে জেলা বিএনপির কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাজি মো.শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা যুগ্ন জজ এডভোকেট দীপেন দেওয়ান। বক্তব্য রাখেন,জেলা বিএনপির নেতা লেঃকর্ণেল মণিষ দেওয়ান,সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো,জেলা বিএনপির সাধারণসম্পাদক দীপন তালুকদার দিপু,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির,জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া,জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক আবু সাদত মো. সায়েম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলাছাত্রদল সভাপতি ফারুক আহম্মদ সাব্বিরসহ জেলা বিএনপি অংগসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে একটি কালো পতাকার বিক্ষোভ মিছিল বের করা হয়।


বক্তারা বলেন,সরকার বিএনপিকে চিরতরে মুছে ফেলার জন্য তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় দিয়েছেন এবং দেশনেত্রীকে মিথ্যা মামলা জেল হাজতে ঢুকিয়ে রেখেছেন। আজকের কালো পতাকা বিক্ষোভ মিছিলে ঘোষনা দেওয়া হচ্ছে সরকার দ্রুত খালেদা জিয়ার মুক্তিসহ তারেক জিয়ার মিথ্যা মামলার রায় বাতিল করা না হলে সারা দেশে আগুন জ¦লবে বলে হুশিযারী উচ্চারণ করেন।



প্রধান অতিথি বলেন,বিএনপির আগামী দিনের ভবিযৎ দেশ গড়ার কাগিঘর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে আটক রেখে একপেষে নির্বাচনের পায়তারা করছে সরকার। সরকারের এসব ষড়যন্ত্র আজ দেশবাসী বুঝতে পেরেছে। যার কারনে সরকার ক্ষতায় থেকে নির্বাচনের আগাম নীল নকশা তৈরী করতে যাচ্ছে। বিএনপির দাবি আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তার পর তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় বাতিল করে নির্বাচনের প্রস্তুতি গ্রহন করুন অন্যথায় দেশের জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এখনো সময় আছে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করুন জেলা হাজতে থাকা সকল বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধো দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ