• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের রাঙামাটি শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2018   Thursday

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার সদর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

পুজামন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপরা, সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য মনোয়ারা জাহান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজনসহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা রাঙামাটির পৌর কলোনী নারায়ন মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, গর্জনতলি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, কাঠালতলী মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, কালিন্দিপুর দশভুজা মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, কলেজ গেইট সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, ভেদভেদী কালী মন্দির দূর্গোৎসব মন্ডপ, আসামবস্তী শীতলা মন্দির দূর্গোৎসব মন্ডপ, তবলছড়ি কালী মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ পরিদর্শন করেন।


পুজামন্ডপ পরিদর্শনকালে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার সবসময় সংখ্যালঘুদের পাশে আছে এবং থাকবে। তিনি বলেন, এই সরকার প্রতিটি মানুষের কল্যাণ ও সমৃদ্ধি চায়। দেশকে এগিয়ে নিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশে মৌলবাদী, জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের কোনে স্থান হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ