• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

অসহায় শিক্ষিত  মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। এরই অংশ হিসেবে  বুধবার তার ব্যক্তিগত তহবিল থেকে  ৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

 

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সেলাই মেশিন প্রদান কালে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ,আবুল হাসেম, মোঃ মামুন, মাঈনুল ইসলাম মনা, আবিল হাসনাত খোকন, ফুশকারা বেগম, হোসনে আরা বেগম ভানু, নয়ন আক্তার, সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দীন সুমন, সাধারণ সম্পাদক এ আার লিমন,উপজেলা ছাত্রলীগ সহসভাপতি মোঃ আল- আমীন, মোঃ নবী, ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান মামুন প্রমুখ।

 

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর দৃষ্টি আর্কষন করা হলে তিনি বলেন,  পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদারের নির্দেশে ইউনিয়ন এলাকার শিক্ষিত অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ব্যক্তিগত তহবিল থেকে এধরনের সহযোগীতা করা হচ্ছে বিধায় একসাথে অনেকজনকে সেলাই মেশিন দেওয়া সম্ভব হচ্ছেনা। তবে এধরনের সহযোগীতা অব্যাহত থাকবে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ