• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

“স্বনির্ভর চলায়, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক” প্রতিপাদ্যেকে সোমবার রাঙামাটিতে পালিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সহযোগিতায় ও জেলা সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনাসভায় মিলিত হয়।

 

র‌্যালী ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমর চান চাকমা, দৃষ্টি প্রতিবন্ধী সুকমল চাকমা বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক।

 

সভা শেষে ক্যান্সার রোগীদের মাঝে চেক, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নিরাপদে, আত্মবিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে চলাচলের জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের এই সাদাছড়ি একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চলার ক্ষেত্রে সাদাছড়ি তাদের জন্য সবচেয়ে বড় উপকরণ। সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়। তাদের শিক্ষা ও  প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধীদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা আত্মনির্ভরশীল হতে পারবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ