• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পরিষদ চেয়ারম্যানের সাথে রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2018   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে রোববার নবগঠিত সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। 

 

জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে  সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাত্ববর, সদস্য সবির কুমার চাকমা, জেলা শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা, সদর উপজেলা শিক্ষক সমিতির সদর উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চাকমা, সাধারণ সম্পাদক মঙ্গল বাহাদুর ছেত্রী সহ নব গঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা নব গঠিত শিক্ষক সমিতিকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকরা সমাজের মানুষ গড়ার কারিগর। আপনারা যদি সঠিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা দান করেন তাহলে দেশও সমাজ উপকৃত হবে। কোন ছাত্র-ছাত্রী বিপথে যাবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষা দানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। 

 

পরিষদ চেয়ারম্যান আরো বলেন, শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলার পদায়ন কৃত শিক্ষকদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সঠিক তদন্ত করে যোগ্য শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে বলে তিনি শিক্ষকদের আশ্বস্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ