• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মংক্যচিং মারমা’কে অপহরণের প্রতিবাদে
মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ,২৪ ঘন্টার আল্টিমেটাম

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2018   Wednesday

খাগড়াছড়ির মহালছড়িতে মংক্যচিং কার্বারীকে অপহরণের প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

 

সিঙ্গিনালা ও মাইসছড়ি এলাকাবাসীর ব্যানারে মারমা সম্প্রদায়ের নারী পুরুষের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি মহালছড়ি কলেজ সংলগ্ন ২৪ মাইল নামক চৌমূহনী থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উগ্যজাই মারমা, ক্যথৈইচিং মারমা. মংশি মারমা প্রমূখ।

 

সমাবেশে বক্তারা বলেন, রাজনীতির নামে হত্যা, অপহরণ, গুম করে এবং সাধারণ জনগণকে ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ কখনই মেনে নেয়া হবেনা। দীর্ঘ দিন যাবত থেকে পাহাড়ে রাজনীতির নামে চাঁদাবাজি, হত্যা, ভয়-ভীতি প্রদর্শন ও গুমসহ নানা অপকর্ম করে সাধারণ জনগণকে জিম্মি করে রাখা হয়েছে। জনগণ এ অত্যাচার আর সহ্য করবেনা। কঠোর হস্তে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

 

উল্লেখ্য, গেল ২৭ আগষ্ট মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া গ্রামের কার্বারী মংক্যচিং মারমাকে কয়েকজন সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুজির পরও তার কোন হদিস মেলেনি। অপহৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা ইউপিডিএফ-কে সরাসরি দায়ী করেছেন। তবে মোবাইলে  ইউপিডিএফের নেতৃস্থানীয় কাউকে পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ