• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত
পার্বত্য ভূমি কমিশনের বিধিমালা চুড়ান্ত হলেই ২২হাজার আবেদনের শুনানী শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2018   Tuesday

বিধিমালা চুড়ান্ত হলেই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে জমা পড়া ২২ হাজার আবেদনের শুনানী শুরু হবে বলে জানিযেছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি(অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার উল হক।

 

 মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন)  ৬ষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

 

তিনি জানান, ইতিমধ্যে ভূমি কমিশনের বিধিমালা খসড়া তৈরী হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এই খসড়ার উপর সংশোধনী দেয়ায় তা চুড়ান্ত করণের পর্যায়ে রয়েছে। সহসা এই বিধিমালা প্রনীত হলে ভূমি কমিশনে জমা পড়া বিরোধ সংক্রান্ত ২২ হাজার আবেদনের শুনানী শুরু হবে।

 

বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তিতে কমিশনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা ছাড়ও বান্দরবান ও খাগড়াছড়িতে শাখা অফিস স্থাপনের সিদ্ধান্ত হয় বলেও  বলে জানা গেছে।

 

কমিশনের সদস্য সন্তু লারমা জানান, বিধি প্রনয়ন ছাড়া কমিশনের কাজ এগিয়ে নেয়া সম্ভভ নয়। সরকার যত দ্রুত বিধি মালা প্রয়নয় করে করবে কমিশন কাজ শুরু করতে পারবে।

 

এর আগে আড়াই ঘন্টা ব্যাপী রাঙামাটি সার্কিট হাউজে রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। এতে কমিশনের অন্যতম সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, চাকমা সার্কেলের প্রধান চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেলের প্রধান উ চ প্রু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবার জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, মং সার্কেলের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কমিশনের অন্যতম সদস্য সন্তু লারমা সাংবাদিকদের বলেন, বিধিমালা প্রনয়ন ছাড়া ভূমি কমিশনের কাজ এগিয়ে নেয়া সম্ভব নয়। সরকার যত দ্রুত বিধি মালা প্রয়নয় করে কমিশনের কাজ শুরু করতে পারবে।

 

অপর সদস্য চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় ভারত প্রত্যাগত শরনার্থী যারা এখনো পুনর্বাসিত হতে পারেনি তাদের বিষয়ে ভূমি কমিশন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে এ সভায় সিদ্ধান্ত হয়েছে বলে  তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ