• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2018   Monday

সন্ত্রাস জঙ্গি দমন ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষেই সোমবার এলাকার জনসাধারনদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

পুলিশই জনতা , জনতাই পুলিশ- এ শ্লোগানের মাধ্যমে বরকল উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বরকল বাজারের বাজার সেডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতি প্রভাত বিন্দু চাকমা।  প্রধান অথিতি ছিলেন বরকল মডেল থানার অফির্সাস ইনর্চাজ  ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মফজল আহম্মদ খান। সঞ্চালনায় ছিলেন থানার উপ পরির্দশক (এসআই) মোঃ আমিনুল ইসলাম।

 

 আলোচনা সভায় আইমাছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মিজানুর রহমান উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা ভুষণছড়া ফারুকী আযম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন ভুষণছড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ জাফর ইকবাল বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা বরকল জুরাইছড়ি সার্কেলের সার্কেল অফিসার মোঃ মনিরুজ্জামান ও মডেল থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) মফজল আহম্মদ খান বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন- পুলিশ ও জনতার মধ্যে এক সময় দুরত্ব ছিল। কমিউনিটি পুলিশিং ফোরাম করার কারনে সেই দুরত্ব দুর করা সম্ভব হয়েছে। আজ কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে সন্ত্রাস জঙ্গি দমন মাদক দ্রব্য নিয়ন্ত্রন সহ আইন শৃঃখলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় বরকল মডেল থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) তদন্ত মোঃ নুর হোসেন সাংবাদিক ইতিময় চাকমা বুদ্ধলীলা চাকমা  সহ থানার অন্য পদস্থ কর্মকর্তা জনপ্রতিনিধি এলাকার গন্যমান্য ব্যাক্তি ও জনসাধারনরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ