• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ির ইউএনও-কে বিদায় সংবর্ধনা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2018   Sunday

রোববার পানছড়ি উপজেলার ফেসবুকের অল নাইচ শিক্ষক গ্রুপের পক্ষ থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আবুল হাশেমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।


পানছড়ি উপজেলার পর্যটন স্পট মায়াকানন উপজেলা পার্কের চেংগী রিভার ভিউ ক্যাপে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


অল নাইচ গ্রুপের প্রধান উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, খাগড়াছড়ি সাংসদের একান্ত সচিব খগেন ত্রিপুরা, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূতন ধন চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ।


পানছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক নিয়ে অল নাইচ গ্রুপ নিয়ে বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম বলেন, আপনাদের এ গ্রুপের সকল সদস্যগুলো অধিকাংশ শিক্ষক। আপনারা এক একটা রত্ম। আপনাদের নিয়ে আমি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নত করার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছে সেটা আপনাদের অবগত রয়েছে। আপনাদের উদ্যোগে উপজেলার হাজারো শিক্ষার্থী শিক্ষার আলো আলোকিত হচ্ছে। উপজেলাকে আপনার আলোকিত করতেছেন। তাই উপজেলার প্রতিটি পরিবার আজ শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। আপনাদের এ গ্রুপে আমিও একজন সদস্য হতে পেরে আমি নিজেকে আনন্দিত মনে করছি। আপনাদের এ গ্রুপের পথচলা আরো সুন্দর হোক। সফলতা আসুক আপনাদের কাছে এ কামনা করছি।


বক্তারা বিদায়ী ইউএনও ভবিয্যত কর্মস্থল আরো বেশী সফলতা কামনা করে তাঁর সময়ে বিভিন্ন উন্নয়ন মূলক কর্ম প্রশংসা করে বলেন- তিনি পানছড়িতে আসার পর উপজেলা পর্যটন স্পট মায়াবিনী, পর্যটন স্পট মায়া কানন ও উপজেলা পরিষদের গোলঘর তৈরী করেছেন। যা অতীতের ১৭টি বিদায়ী ইউএনও করেননি। তিনি উপজেলার একজন উদার মনের দক্ষ প্রশাসক। তিনি উপজেলা সকলের কাছে জনপ্রিয় প্রশাসক। আর শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তাই তিনি সকলের কাছে জনপ্রিয় ও প্রশংসনীয়। বক্তারা বিদায়ী ইউএনও ভবিষ্যত কর্মস্থলের উত্তরোত্তর উন্নতি, পরিবাবের মঙ্গল কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ