• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2018   Thursday

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৃহস্পতিবার থেকে ৩দিন ব্যাপি চতূর্থ উন্নয়ন মেলা শুরু হয়েছে।


উপজেলা প্রশাসন মাঠে মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ৩ বিজিবি জোন অধিনায়ক লে.কর্ণেল গোলাম মন্জর সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি আর্মি সাব-জোনের অধিনায়ক মেজর সোহেল আলম, ৩বিজিবি উপ-অধিনায়ক মেজর জিয়াউল হক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম ও তদন্ত দুলাল হোসেন, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া, সাধারন সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব প্রমূখ।


এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। উপজেলা বিভিন্ন অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় প্রতিদিন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদশনি ও প্রতিদিন বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এদিকে, উদ্বোধনী দিনে বিকালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লা আল মহসিন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম মেলা পরিদর্শন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ