• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ আইন পাশ ও পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কোটা বহালের সুপারিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2018   Thursday

আগামী সংসদ অধিবেশে পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ আইন পাশ, সরকারী চাকুরীতে পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কোটা সংস্কার করে বহাল রাখার  সুপারিশ  এবং কাপ্তাই হ্রদ ড্রেজিং এর উদ্যোগের প্রস্তাবনা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

 

বৃহস্পতিবার রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪ তম  বৈঠক শেষে  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির সাংবাদিকদের এসব কথা  জানান।

 

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।  এতে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহার ঊশৈসিং এমপি, রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার। দুঘন্টা ব্যাপী বৈঠকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য জেলা চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান কৈশ হ্লা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমাসহ সংশ্লিষ্ট সরকারী উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।  

 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পার্বত্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদি বলেন,রাঙামাটির কর্ণফুলী পেপার মিলকে বাঁচিয়ে রাখতে আরো একটি নতুন পেপার মিল স্থাপন এবং  কাপ্তাই হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত মূল নদী চিহিৃত করে দ্রুত ড্রেজিং এর কাজ সম্পন্ন করতে নৌ পরিবহন মন্ত্রনালয়ের উদ্যোগে বিদ্যুৎ মন্ত্রনালয়, পানি সম্পদ মন্ত্রনালয়  এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়কে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। 

 

পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। এরি মধ্যে চুক্তির শতকরা ৭০ ভাগ বাস্তবায়ন হয়েছে। 

 

তবে স্থায়ী কমিটির সদস্য রাঙামাটি আসনের  সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন পার্বত্য চুক্তির মৌলিক ধারা এখনো অবাস্তবায়িত রয়েছে। আশাকরি এ সরকারের আমলে চুক্তি পূর্নাঙ্গভাবে বাস্তবায়ন করবে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ যাতে ভ’মি অধিগ্রহণের প্রকৃত ক্ষতি পুরণ পেতে পারে সেই লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ভ’মি অধিগ্রহণ আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই সংসদেই ভ’মি অধিগ্রহণ আইন টি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ