• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে ৩ দিনেরউন্নয়ন মেলা শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2018   Thursday

"অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে  বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী "উন্নয়ন মেলা শুরু হয়েছে।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বরে "শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে  সভাপতিত্ব করেন।  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা ।

 

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর থেকে শুরু করে ওয়াগ্গা বিজিবি সদর দপ্তর ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। বর্নাঢ্য শোভাযাত্রায় ব্যানার, পোস্টার সহকারে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে ফিতা কেটে অতিথিরা ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ মেলায় স্হাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ টি স্টল স্হাপনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হয় পোস্টার, ব্যানার এবং তথ্য চিত্রের মাধ্যমে। মেলার প্রথম দিনে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে শত শত দর্শনার্থীর আগমন ঘটেছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

 

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাঁথা উঁচু করে দাঁড়িয়েছে।  এদেশ এখন মধ্যম আয়ের দেশ হতে স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশের অর্থে বৃহৎ পদ্মা সেতু নির্মিত হচ্ছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ