• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভারতীয় নেতা সুব্রামনিয়ামের বক্তব্যের প্রতিবাদ রাঙামাটি ইসলামী ফ্রন্টের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2018   Wednesday

ভারতের বিজেপি নেতা রাজ্যসভার এমপি সুব্রামনিয়াম স্বামীর অমার্জিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নূরুল আলম হেজাজী।

 

বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখাদপ্তর সম্পাদক মোঃ হাবিবুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ভারতীয় ওই নেতা সংবাদ সম্মেলনে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ ও শাসকশ্রেণি নিয়ে যে ধরনের মিথ্যাচার করেছেন তা রীতিমত ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্ঠাচার বহির্ভূত। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে বিরল। এদেশের জনগণ জাতি-ধর্ম নির্বিশেষে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নাগরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ বসবাস করে আসছে তা ভারতের জন্য অনুকরণীয় হতে পারে।

 

প্রেস বার্তায় এ ব্যাপারে সরকারের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়ে বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে’ ভারতীয় নেতার এই ধরনের অর্বাচীন ও আন্তঃ দেশীয় সম্পর্ক বিনষ্টকারী মন্তব্যের জোরালো ও কার্যকর প্রতিবাদ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ