• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মাস্টারক্রাফ্ট পারসনদের ফোরাম ডেভেলাপমেন্ট কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2018   Monday

রাঙামাটিতে ২দিন ব্যাপী মাস্টার ক্রাফ্ট পারসনদের (এমসিপিএস) ফোরাম ডেভেলাপমেন্ট কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

ইনফরমাল সেক্টর ইন্ডাষ্ট্রি স্কিল্স কাউন্সিল (আইএসআইএসসি) এর আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য সাধনমনি চাকমা।

কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ঢাকা আইএসআইএসসি’র কো-অর্ডিনেটর মো: আব্দুল আজিজ মুন্সী, আইএসআইএসসি প্রকল্পের কর্মকর্তা সিরাজুল ইসলাম’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলার প্রায় ৩০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ওস্তাদ বা মাস্টার ক্রাফ্ট পারসন এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন যার মধ্যে ৭জন নারী ও ২৩জন পুরুষ।
উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইলেক্ট্রিক্যাল হাউজওয়ারিং, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, এমব্রয়ডারি, ব্লক বাটিক ও স্কিন প্রিটিং, কাঠমিস্ত্রি, ওয়েল্ডিং এবং বিউটিফিকেশন অন্যতম।


উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগিতায় আইএসআইএসসি দেশের ১০টি জেলায় (গাজীপুর, টাংগাইল, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, জামালপুর, রাঙামটি, চাঁদপুর, বাগেরহাট ও খুলনা) স্ট্রেটেনিঙ এপারেন্টটিশিপ ট্রেনিং প্রোগ্রাম ইন ইনফরমাল ইকোনমি এর প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ওস্তাদ বা মাস্টার ক্রাফ্ট পারসনদের (এমসিপি) বিশেষ করে এ্যাপ্রেনটিসশীপ প্রকল্পে জড়িত ওস্তাদদের সংগঠিত করে ৩০ থেকে ৩৫ জন সদস্য বিশিষ্ট একটি ফোরাম (এমসিপি) গঠন করে এবং ফোরাম সদস্যদের বিভিন্ন বিষয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। জেলা পর্যায়ে একজন ফোকাল পারসন এই কাজের দায়িত্ব পালন করে থাকেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ