• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত
মামুন,আকবর,বরুন,প্রীতম ও আজম নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2018   Friday

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার শনিবার তীব্র প্রতিদ্বন্ধিতার মধ্য চার বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি পদে এ্যাড. মামুনুর রশিদ মামুন,মো: আকবর হোসেন চৌধুরী,বরুন দেওয়ান ও প্রীতম রায় এবং সাধারন সম্পাদক পদে মোঃ শফিউল আজম নির্বাচিত হয়েছেন।


শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম। এ চার বার্ষিক নির্বাচন সহ-সভাপতি, সাধারন সম্পাদক,কোষাধ্যক্ষসহ ২৭টি পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনে ৭২ জন ভোটারের ৭২জনই ভোট প্রদান করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে এ্যাড. মামুনুর রশিদ মামুন (৬০) ভোট, রাঙামাটি পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী (৫৬) বরুন দেওয়ান (৪৫) এবং প্রীতম রায় (৩৩) ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ শফিউল আজম দোয়াত কলম মার্কায় ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন।


অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে নিভানন চাকমা (৪০) যুগ্ম সম্পাদক আবদুস সবুর(৬৬) মিথুল দেওয়ান (৪৫) এবং কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম (৩৭) ভোট পেয়ে নির্বাচিত হন।


সংরক্ষিত সদস্য পদে মোহাম্মদ মোস্তফা কামাল (৪৫) ও দিপেন দেওয়ান টিটু (৪৪) ভোট পেয়ে নির্বাচিত হন। মহিলা সংরক্ষিত পদে অধিক কোন প্রার্থী না থাকায় মনোয়ারা জাহান ও বীনা প্রভা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।


কার্যকরি কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন প্রদীপ বড়ুয়া (৬৬), মোঃ আবু তৈয়ব ( ৬৫) তাপস কুমার চাকমা (৬২) আশীষ কুমার নব (৫৭) রনেন চাকমা (৫৬) সাইফুল আলম রাশেদ (৫৫), বেনু দত্ত (৫১) আহমেদ ফজলুর রশিদ সেলিম (৫২) নাসির উদ্দিন সোহেল ( ৪৯) আহমেদ হুমায়ুন কবির (৪৬) , রমজান আলী (৪৮) ঝিনুক ত্রিপুরা ( ৪৫) জয়জিৎ খীসা (৪২), এবং তৌহিদুল আলম মামুন (৪১) ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ