• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

ফারুয়া ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য সোলার বিতরণ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2018   Tuesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০৫টি পরিবার ও যমুনাছড়ি কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল বিতরন করা হয়েছে।

 

টিআর-কাবিখা কর্মসূচীর ২য় পর্যায়ের আওতায় বিদ্যুৎ বিহীন দূর্গম পাহাড়ের ঘরে ঘরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুতী সোলার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার এ সোলার বিতরণ করা হয়।

 

ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে সোলার বিতরণ অনুষ্ঠানে ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল।

 

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সুজন কান্তি দাশ, ফারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার কিরন তঞ্চঙ্গ্যা, ৩নং ওয়ার্ড মেম্বার শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, ৪নং ওয়ার্ড মেম্বার নিরনজয় তঞ্চঙ্গ্যা, ৫নং ওয়ার্ড মেম্বার সিদ্ধার্থ চাকমা, ৭নং ওয়ার্ড মেম্বার যতীন কান্তি তঞ্চঙ্গ্যা, ৮নং ওয়ার্ড মেম্বার সুবানন্দ তঞ্চঙ্গ্যা, ৯নং ওয়ার্ড মেম্বার রামঙাক বম, সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার  রান্যাবী তঞ্চঙ্গ্যা, ৪, ৫, ৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা, ৭, ৮, ৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনক রানী তঞ্চঙ্গ্যা, প্রতিষ্ঠানের  সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা’সহ ব্রাইগ্রীন এনার্জি সোলার কোম্পানির উপজেলা ম্যনাজার এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে বিদ্যুতের উন্নয়নে সরকার সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচেছ এই বিদ্যুৎ। তারই অংশ হিসেবে দেশের অন্যান্য অঞ্চলের ন্যয় পাহাড়ের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকারের টিআর-কাবিখা কর্মসূচির আওতায় বিদ্যুৎ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণের জন্য ব্যয় করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোলার প্যানেল বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৭-২০১৮ অর্থ বছরে এবারের দ্বিতীয় পর্যায়ে ১০৫টি হতদরিদ্র পরিবার ও যমুনাছড়ি কমিউনিটি ক্লিনিকে ১টি সোলার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচীর প্রথম পর্যায়ে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে স্টীট লাইট স্থাপন এবং বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সোলার সামগ্রী বিতরণ করা হয়েছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ