• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

খাগড়াছড়িতে কৃষক প্রশিক্ষক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2018   Sunday

রোববার খাগড়াছড়িতে ওয়াটার শেড এলাকায় পানি ও সেচ ব্যাবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন ও বৃদ্ধিকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

 খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেচ ও ওয়াটার শেড বিশেষজ্ঞ ও সিআরপি হিল এগ্রিকালচার প্রকল্পের পরামর্শক ড. মোঃ সিরাজুল ইসলাম। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেজিএফ’র পার্বত্যাঞ্চল সমন্বয়ক ড. মোঃ নুরুল আলম, বঙ্গবন্ধু কৃষি বিশ^ বিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, জিআইএস বিশেষজ্ঞ শিশির চৌধুরী। আলুটিলা বাঁধ এলাকার ২০ জন কৃষক প্রশিক্ষনে অংশ নেন। 

 

কিভাবে দুই পাহাড়ের ঢালে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা দিয়ে বিভিন্ন চাষাবাদ করা সম্ভব সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ বিস্তারিত আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, কৃষি উন্নয়নের জন্য প্রধান বাধা পানি। তাই বাধের পানির সর্বোত্তম ব্যবহারের জন্যই এই প্রশিক্ষন। বাধের পানি ব্যাবহারের মাধ্যমে সফল বৃদ্ধি পাবে এবং খাদ্য, পুষ্টি এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। পানির ব্যাবহার নিশ্চিত হলেই এই প্রশিক্ষনের সফলতা আসবে বলেও মনে করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ