• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাইয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তারা
কর্মদক্ষতার মাধ্যমে ইউএনও রুহুল আমিন সকলের কাছে প্রশংসিত হয়েছেন

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2018   Sunday

বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন একজন সৎ, কর্মঠ ও আদর্শবান কর্মকর্তা ছিলেন। তিনি তার সরকারি দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছেন। তাই তিনি কাপ্তাই উপজেলার সকলের কাছে প্রশংসিত হয়েছেন।  শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার সমন্বিত বিদায় উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সংগঠক ঝুলন দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এবং  নবাগত নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কর্নফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী,  কাপ্তাই ইউ পি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই থানার ওসি(তদন্ত) নুরুল আলম, চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ।

 

আলোচনার শুরুতেই বক্তব্য রাখেন সমন্বিত বিদায় উদযাপন কমিটির সদস্য সচিব, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা। পরে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ