• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটির উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2018   Monday

রাঙামাটির প্রানীসম্পদ বিভাগের বিভিন্ন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তারা অন্য জেলায় বদলী হওয়ায় সোমবার তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।


জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।


অনুষ্ঠানে জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, জেলা পিগ ফার্ম এর এডি ডা. বরুন কুমার দত্ত ও বিদায়ী কর্মকর্তা সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুচয়ন চৌধুরী, প্লোট্রি ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ মোঃ জয়নাল আবেদীন, রাজস্থলী উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ সুকান্ত কুমার সেন’সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, কর্মক্ষেত্রে যোগদানের জন্য যাচ্ছেন আপনাদেরকে বিদায় দিচ্ছি কিন্তু মন থেকে নয়। তিনি বলেন, পাহাড়ে বসবাসরত পিয়িছেপড়া খামারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দেওয়া পরামর্শ ও প্রশিক্ষণ যথাযথভাবে কাজে এসেছে। যার ফলে এখানকার মানুষ পরিবার ও সমাজে আমিষ ও পুষ্টির চাহিদা পূরন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। এর জন্য রাঙামাটিবাসী আপনাদের কথা সবসময় স্মরণ রাখবে।
তিনি বলেন, পরবর্তিতে বড় কর্মকর্তা হয়ে পার্বত্যঞ্চলে কাজ করার সুযোগ হলে অবশ্যই আসবেন। আপনার কর্মক্ষেত্রে যেখানেই যাবেন পার্বত্যঅঞ্চলের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সুনাম অক্ষুন্ন রাখার চেষ্ঠা করবেন।


পরে বিদায়ী প্রাণীসম্পদ বিভাগের বিভিন্ন উপজেলা প্রাণীসম্পদ ও অন্যান্য কর্মকর্তারদের ফুলেল শুভেচ্ছা, প্রীতি উপহার ও ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রানী সম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ