• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

মহালছড়িতে পদোন্নতিতে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2018   Thursday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের চলতি দায়িত্বে প্রধান শিক্ষকে পদায়িত হওয়ায় বিনয় কিশোর চাকমা ও চিংথৈউ মারমাকে বৃস্পতিবার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।


অনুষ্ঠানে এসএমসি কমিটির সভাপতি মংরে মারমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ঝনু মারমা, বিদায়ী শিক্ষক বিনয় কিশোর চাকমা, প্রধান শিক্ষক হ্লাথুই কার্বারী, অভিভাবকের পক্ষে মিল্টন চাকমা ও উগ্য মারমা ওরফে পাইন্দেমং। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত হাজাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশিনু মারমা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক রা উপস্থিত ছিলেন।


বিদায়ী শিক্ষকদের ফুল ও দীর্ঘ সময় ধরে শিক্ষকতার পেশায় অক্লান্ত পরিশ্রমের অবদান স্বরূপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


উল্লেখ্য, সরকারী নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে জৈষ্ঠ শিক্ষক হিসেবে গণশিক্ষা মন্ত্রণালয় হতে মহালছড়ি উপজেলায় ২৪ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দিয়ে প্রত্যেককে নিজ নিজ স্কুল থেকে অন্যত্র বদলী করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ