• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির জনপ্রতিনিধিরা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2018   Thursday

পার্বত্য এলাকায় ভয়-ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি ও জনপ্রতিনিধিদের নামে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিরা।

 

২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান জ্যোতি লাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  বুধবার দুপুর খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও লক্ষীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাসহ ৭ জনের একটি প্রতিনিধি দল এ স্মারক লিপি প্রদান করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হারুণ অর রশিদ বিশ্বাস স্মারকলিপিটি গ্রহণ করেন।

 

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা, ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা, ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও নানিয়ারচর এলাকার মুরুব্বী সঞ্চয় চাকমা।

 

স্মারকলিেিপতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগুরুত্ব সম্পন্ন কাজ সম্পাদনের স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলা অনতিবিলম্বে প্রত্যাহার পূর্বক জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অর্থবহ করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি ও ধর পাকড় বন্ধ করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ