• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাপ্তাইয়ে জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2018   Wednesday

বুধবার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের  আয়োজনে "জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক কর্মশালায়" অনুষ্ঠিত হয়েছে।

 

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আরশাদ আলী এরশাদ। অন্যান্য বক্তব্য রাখেন,  ইউনিয়ন আ`লীগের সভাপতি ইলিয়াছ কন্ট্রাকটার, কাপ্তাই উপজেলা যুবলীগ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাবেক সম্পাদক নজরুল ইসলাম লাভলু, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, মসজিদের ইমাম আশেক এলাহী, ক্ষেমানন্দ ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলথ  প্রোগাম অফিসার বিজয় মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন অা`লীগ নেতা আবুল বশর,আকতার হোসেন মিলন,ইউপি সদস্য আজিজুল হক,আবুল হাসনাত খোকন, মাঈন উদ্দিন,পুশকারা বেগম,নয়ন তারা হেলথ প্রোগ্রামের জুলিয়াস রুপক বাড়ৈসহ জনপ্রতিনিধি, কার্বারী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 

কর্মশলায় বক্তারা বলেন"লজ্জাই নারীর ভূষন,  স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত  এমন হাজারো ভুল ব্যাখ্যা দিয়ে এখনো আমাদের সমাজে নারীকে দাবীয়ে রাখা হচ্ছে।অথচ সমাজে  নারী ও পুরুষরা সমানতালে কাজ করে পরিবার, সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই কোন ভাবেই নারী ও পুরুষের বৈষম্য হওয়া কাম্য নয়। এছাড়া দেশের অধিকাংশ এলাকায়ই এখনো মারাত্বক  ক্ষতিকারক দিক হলো বাল্য বিবাহ। অল্প বয়সে বিয়ে, সন্তান নেওয়া একজন অপ্রাপ্ত বয়স্ক নারীর( মেয়ে)জন্য মারাত্বভাবে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে থাকে।

 

বক্তারা আরো বলেন, প্রতিবছর অনেক অল্প বয়সি মায়ের মৃত্যু হচ্ছে। সমাজে নারী-পুরুষের বৈষম্য লেগেই রয়েছে।এধরনের বৈষম্য দূর করা না গেলে বাল্য বিবাহের মতো অভিষাপ সমাজ থেকে দূর হবে না।  এসব ব্যাপারে জনপ্রতিনিধি, কার্বারী এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিসহ ধর্মীয় যেমন ইমাম,ঠাকুর,ভান্তেদের আরো এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ