• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2018   Sunday

সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃঞ্চের জন্মাষ্টমী উপলক্ষে  রোববার রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে  বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,  জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার আহবায়ক বাদল কান্তি দে।

 

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে জন্মাষ্টমীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

পরে একটি শোভাযাত্রা শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায়  ভগবান শ্রী কৃষ্ণের বিভিন্ন প্রতীকি নিদর্শনসহ শংখ উলুধনী, ঢোল, মৃদঙ্গ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মঠ মন্দিরের নেতৃবৃন্দসহ শত শত সনাতন ধর্মলিম্বী অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সম্প্রীতির মাঝে থেকে পার্বত্য অঞ্চল থেকে অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহবানের জানিয়ে বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টকে দমন করে সৃষ্টকে পালন করেছিলেন, ঠিক তেমনি করে পার্বত্যাঞ্চলের পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়কে এক হয়ে পার্বত্যাঞ্চল থেকে অশুভ শক্তিকে দুর করে শুভ শক্তির আর্বিভাব ঘটাতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ