• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপির ১৬তম জেলা কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2018   Saturday

বৃৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ১৬তম কাউন্সিল শনিবার সম্পন্ন হয়েছে।  কাউন্সিলের মাধ্যমে অমল ত্রিপুরাকে সভাপতি, সমর চাকমাকে সাধারণ সম্পাদক ও নিকেল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।

 

পিসিপির জেলা শাখার দপ্তর সম্পাদক থুইলাপ্রু মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদর এলাকায় সভায় পিসিপি’র জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সমর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমা প্রমুখ।

 

আলোচনা সভা শুরুতে গেল ১৮ আগস্ট স্বনির্ভর বাজারে ও পেরাছড়ায়  জেএসএস সংষ্কার ও নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় নিহত ৭ জনের এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে আত্মবলিদানকারী নিহতদের  প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে অমল ত্রিপুরাকে সভাপতি, সমর চাকমাকে সাধারণ সম্পাদক ও নিকেল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান এবং নতুন কমিটির উদ্দেশ্য বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা।

 

আলোচনা সভায়  দুই সপ্তাহ পার হওয়ার পরও স্বনির্ভর-পেরাছড়া হত্যাকা-ে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে এ হত্যাকা- সংঘটিত হওয়ার পরও পুলিশ এখনো খুনীদের গ্রেফতার করতে না পারা বড়ই রহস্যজনক। বক্তারা অবিলম্বে সংস্কার-মুখোশদের সন্ত্রাসী কর্মকা- বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে উদ্ভুত সকল পরিস্থিতির জন্য সরকার-প্রশাসনকে দায়ি থাকতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ