• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পানছড়ির লোগাং ইউনিয়ন পরিষদের বিরল দৃষ্টান্ত

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2018   Thursday

গেল এক বছরে গর্ভবতি অতিগরীব ও নিঃস্ব মা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে নিরাপদে সন্তান প্রসব সেবা গ্রহন ও সেবা কেন্দ্রে আসা-যাওয়ার পরিবহন সেবার অর্থ প্রদান করেছে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয় সুবিধাভোগীদের মাঝে এ অর্থ প্রদান করা হয়।


লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গাড়ী ভাড়ার অর্থ প্রদান অনুষ্ঠান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাপাইন্যা চাকমা। উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য বিজলী কুমার চাকমা, রীতা চাকমা, ইউনিয়ন হেলথ ষ্টান্ডিং কমিটির সভাপতি পরিমিতা চাকমা,সদস্য মিলন ত্রিপুরা, ইউপি সচিব নিউটন চাকমা, এফপিআই সুজেশ চাকমা,এফডব্লিউএ শান্তি দেবী চাকমা,ইপসা’র কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কিরন চাকমা ও আজমল হোসেন প্রমূখ। সভায় প্রথম পর্যায়ে ১৩জন হত দরিদ্র মাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসম স্থানীয় এলাকাবাসী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মী,পেইড ভলান্টিায়ার ও ইপসা’র সিএসভিএরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা কেন্দ্রে সন্তান প্রসব করা হলে মা এবং সন্তান দু’জনই নিরাপদ থাকে। যে কোন প্রকার ঝুকি থেকে রক্ষা পাওয়া যায়। প্রত্যন্ত এলাকার জনসাধারন সচেতনতার অভাবে সরকারের দেয়া সুবিধাগুলো ব্যবহার করতে পারছেনা। কিন্তু একটু সচেতন হলেই দৌরগৌড়ায় থাকা এসব সেবা সহজেই ভোগ করা যায়।


বক্তারা আরো বলেন, সরকার স্বাস্থ্য সেবার মানউন্নয়ন এবং এর সেবা বৃদ্ধির জন্য ব্যাপক কার্যক্রম গ্রহন করেছে। বক্তারা বলেছেন পানছড়ি উপজেলার সর্বত্র প্রাতিষ্ঠানিকভাবে ডেলিভারীর জন্য সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা-শো প্রকল্পের মাধ্যমে ব্যাপকভাবে কার্যক্রম গ্রহন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ