• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় দুই কিশোরীকে ধর্ষন অভিযোগের ঘটনায় প্রতিবাদ দুই নারী সংগঠনের

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2018   Saturday

বান্দরবান জেলার লামা উপজেলার ফাস্যাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামগতি পাড়ায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।


শনিবার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।


প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়, তিন বিজিবি‘র সদস্য গেল বুধবার রাত ১০টার দিকে অস্ত্রসহ রামগতি ত্রিপুরা পাড়ায় গিয়ে ত্রিপুরা নামে এক গৃহিণীর মাধ্যমে দুই কিশোরীকে ডেকে অস্ত্রের ভয় দেখিয়ে পাড়া থেকে কিছু দুরে জঙ্গলে ডেকে নেয়। সেখানে তিন বিজিবি সদস্যেররা অস্ত্র ও মৃত্যুর ভয় দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।


প্রেস বার্তায় আরো অভিযোগ করা হয়, গেল বৃহস্পতিবার রাতে লামা থানায় ধর্ষণের অভিযোগে এক মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আরো উদ্বেগজনক মেডিকেল পরীক্ষার জন্য গেল শুক্রবার আগস্ট ভিকটিমদের বান্দরবান জেলা হাসপাতালে নেয়া হলে তখন থেকে পুলিশ অন্যান্য সংস্থারা হাসপাতাল ঘিরে রেখেছে এবং আত্মীয়-স্বজনসহ কাউকে হাসপাতালে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।


প্রেস বার্তায় ঘটনার সাথে জড়িতদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি প্রদান এবং ঘটনার শিকার দুই ত্রিপুরা কিশোরীর উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের পূর্ণ নিরাপত্তার জোর দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ