• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে ৭ খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ১২সংগঠনের যুক্ত বিবৃতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2018   Wednesday

খাগড়াছড়িতে দুর্বত্তদের ব্রাশ ফায়ারে ৭ খুনের ঘটনায় নিন্দা ও  আসামীদের গ্রেফতার দাবি জানিয়ে ১২ ছাত্র-নারী-যুব সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে।                                                              

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভঅবে পাহাড়ে সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনা ঘটছে কিন্তু কোনোহত্যাকাণ্ডেরই বিচার হচ্ছে না, এই বিচারহীনতার কারণে দুর্বৃত্ত ও খুনী-সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন বাড়িয়ে তুলেছে। রক্তের দাগ শুকাতে না শুকাতেই পার্বত্যচট্টগ্রাম বারবার রক্তে রঞ্জিত হচ্ছে। আজকে দেশের নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে।

 

বিবৃতিতে খাগড়াছড়ির  ৭ খুনসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয়।

 

যুক্ত বিবৃতি সংগঠনগুলো হল হিলউইমেন ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, পিসিপির সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেলিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহবায়ক সরকার আল ইমরান, সিপিবি নারী সেলের আহবায়ক লক্ষী চক্রবর্তী, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, বিপ্লবী নারী মুক্তির আহবায়ক নাসিমা নাজনীন ও বিপ্লবী নারী ফোরামের  আমেনা আক্তার ।

 

উল্লেখ্য, গেল ১৮ আগস্ট  খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে পুলিশ বক্স ও বিজিবি সেক্টর সদর দপ্তরের সন্নিকটে সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক এলোপাতাড়ি গুলি চালিয়ে পিসিপি’র ভারপ্রাপ্ত জেলা সভাপতি তপন চাকমা, সহ:সাধারণ সম্পাদক এল্টন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর কেন্দ্রীয় সদস্য পলাশ চাকমা সহ ৭ জনকে নির্মমভাবে হত্যা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ