• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মায়াকাননে পানছড়ি ফুটবল একাডেমির বনভোজন

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2018   Tuesday

পানছড়ি উপজেলার নতুন বিনোদন কেন্দ্র হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে মায়াকানন। পর্যটন কেন্দ্র মায়াবিনী গড়ার মূল কারিগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের হাত ধরেই এটি মায়াকানন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

 

ঈদের পরপরই তা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে এরি মাঝে দোলনা, নাগরদোলা, গোলঘর ও ক্যান্টিন শোভা বর্ধন করেছে মায়াকাননের। কিছুদিনের মধ্যে কেবল কার ও ইঞ্জিন চালিত রেলগাড়িও সংযুক্ত হচ্ছে বলে নিশ্চিত করেছেন তত্বাবধানকারীরা।


চেংগী নদীর পাশ দিয়ে গড়ে উঠা অপরূপ সৌন্দর্যের মায়াকাননকে সোমবার আগষ্ট সরগরম করে রাখে পানছড়ি ফুটবল একাডেমির অর্ধশতাধিক ক্ষুদে ফুটবলার। নাচে আর গানে মন মাতিয়ে তোলে সেই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তাদের আনন্দের ভাগীদার হতে দুপুরের মধ্যাহ্ন ভোজে প্রধান অতিথি হয়ে অংশ নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, ওসি (তদন্ত) উত্তম চন্দ্র দেব, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা, প্রেস ক্লাব সভাপতি নূতন ধন চাকমা ও একাডেমির প্রধান উপদেষ্টা ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন। অতিথিরা শুরুতেই অনুর্ধ্ব ১৬ জাতীয় দলে সুযোগ পাওয়া একাডেমির ফুটবলার রাশেদ, বিকেএসপিতে সুযোগ পাওয়া যোবায়ের ঈমন, প্রধান প্রশিক্ষক ক্যাপ্রুচাই মারমা, শুভাশীষ চাকমাসহ বিভাগীয় পর্যায়ে খেলা খেলোয়াড়দের সাথে মত বিনিময় করেন।

 

এ সময় প্রধান অতিথি একাডেমির জন্য বিশ হাজার টাকা অনুদানসহ ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ