• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বরকলে দুস্থ মহিলা ও কৃষকদের মাঝে সেলাই ও পাম্প মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2018   Monday

বরকলের দুর্গম এলাকার মানুষের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫০জন দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও ১৮জন কৃষকের মাঝে পরিষদ হতে পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

 

জেলা পরিষদ সভাকক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও কৃষকদের হাতে পাম্প মেশিন তুলে দেন। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সবির কুমার চাকমা, উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য এলাকার মানুষের কল্যাণে বর্তমান সরকার খুবই আন্তরিক। আজকের এই সেলাই মেশিন ও পাম্প মেশিন প্রদান সরকারের প্রকল্পের একটি অংশ।

 

তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এ এলাকার মানুষের কল্যাণে হাতে নিচ্ছে এবং বাস্তবায়ন করছে। কারণ বর্তমান সরকার পাহাড়ের মানুষকে সমতলের মানুষের ন্যায় এগিয়ে নিতে বদ্ধপরিকর। বর্তমান সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশে থাকারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই মেশিনগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। তবেই সফলতা আসবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ