• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পানছড়িতে যথাযোগ্য জাতীয় শোক পালিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিসব উপলক্ষে বুধবার  পানিতে আলোচনা ও শোক র‌্যালীর আয়োজন করা হয়।

 

পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে  একটি শোক র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করা হয়। এতে খাগড়াছড়ি  জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেবসহ অন্যান্য নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক শোক সভায় মিলিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা। উজেলা নির্বাহী  কর্মকর্তা আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: লোকমান হোসেন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব, শিক্ষক জেমিন চাকমা, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও মেরাস হাসান প্রমূখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুলতান মাহমুদ।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিদ্যালয় প্রধান, ইউপি চেয়ারম্যান, স্থানীয় গন্যমাম্য ব্যাক্তিবর্গ ও  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

     

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ