• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালী, আলোচনা সভা এবং জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর একটি শোক  র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ`লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাই, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

 

আলোচনা সভায় জাতির জনকের জীবন ও কীর্তির উপর বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক শামসুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি,  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক এবং ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ঝুলন দত্ত। সভা শেষে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের  মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

 

 এছাড়া দিবসটি উপলক্ষে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিল  থেকে ১৫ এপ্রিল ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ রাইখালী বড়পাড়ার ৫২ টি পরিবারের সদস্যের মাঝে ৫ হাজার টাকা এবং যুব উন্নয়ন অধিদপ্তের উদ্যোগে ৯ জন যুবক যুবতীদের মধ্যে ৩ লাখ টাকার চেক বিতরন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ