• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বরকলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

দিবসটির শুরুতে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন,শোক র‌্যালী,কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যুব ঋণ বিতরন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। 

 

উপজেলা খেলার মাঠ থেকে শোক র‌্যালীটি শুরু করে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র‌্যালীটি শেষ হয়।

 

পরে জাতির পিতার জীবন ও কীর্তি নিয়ে আলোচনা সভা উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে  আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন,প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রীমতি মনি চাকমা। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক কর্মকার।

 

শোক সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবন ও কীর্তি নিয়ে বক্তব্য রাখেন বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন প্রমুখ। 

 

এ সময় বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলিরানী ঘোষ  উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মুক্তা চাকমা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ