• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মাটিরাঙায় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি`র অভিযোগ
বিএনপি-জামাত নির্বাচনের আগে নতুন প্রজম্মকে বিভ্রান্তের অপচেষ্টা চালাচ্ছে

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2018   Tuesday

পার্বত্য শরনার্থী বিষয়ক ট্রস্কফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বিএনপি-জামাত আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজম্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গণমুখী উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ নানামুখী কল্যাণ উদ্যোগে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্হিবিশে^ প্রশংসিত নেতৃত্বের গুণে অর্জিত এই উচ্চতাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও স্বাধীনতার প্রতীক ‘নৌকা’-কেই জয়ী করতে হবে।

 

মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙা উপজেলা টার্মিনাণ চত্বরে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব অভিযোগ করেন।


মাটিরাঙা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সা: সম্পাদক শাহিনা আক্তার, পৌর আওয়ামীলীগের সা: সম্পাদক আলাউদ্দিন লিটন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা এবং মাটিরাঙা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম।


মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক সুবাস চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগ্য মারমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য এম. এ. জব্বার ও নিগার সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী, আওয়ামীলীগ নেতা চন্দন কুমার দে এবং সা: সম্পাদক জহিরুল ইসলাম সরকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ