• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018   Sunday

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষেরোববার রাঙামাটিতে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।

 

“যুবদের জন্য নিরাপদ অবস্থান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যা। এ সময় যুব উন্নয়নের কো-অর্ডিনেটর বিপুল চাকমা, সিনিয়র প্রশিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাছির উদ্দিন বক্তব্য রাখেন। পরে ৩টি সফল সংগঠনকে যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, যুব সমাজকে সম্পদে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তাই তাদের বেশী বেশী করে প্রশিক্ষণ প্রদান করে আতœ কর্মসংস্থানের জন্য উদ্বুব্ধ করতে হবে। তিনি যুবদের উদ্দেশ্যে বলেন, চাকুরির দিকে না তাকিয়ে নিজ উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে হবে। তবেই সফলতা আসবে। আর সমাজে একজন সফলতাকারীকে অনুকরণ করে আরো অনেক যুবক উদ্যোগী হয়।


তিনি আরো বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুবদের এগিয়ে আসতে হবে। কারণ মাদকের ছোবলে অনেক যুবক নিজের এবং সমাজের ক্ষতিসাধন করছে। মাদক ও সন্ত্রাস কখনো সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারেনা। তিনি বলেন, ৭১’এর মহান স্বাধীনতা যুদ্ধে যুবদের অংশগ্রহণ ছিল বলেই দেশ আজ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে যুবদের ভূমিকা রাখতে হবে। তিনি সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ করে সুখী ও সুন্দর দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ