• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

ঘাগড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018   Friday

রাঙামাটির ঘাগড়ায় এক মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঘাগড়ার স্থানীয় লোকজন।

 

এদিকে  শুক্রবার জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ উচ্ছেদ হওয়া মুক্তিযোদ্ধা অনিক সেনের জায়াগা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে  মুক্তিযোদ্ধা অনিক সেনকে দশ হাজার টাকা প্রদান করেন।

 

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  মানবন্ধন চলাবালে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জাফর আলী, ছাত্রলীগ নেতা সজীব দাশ, ক্ষতিগ্রস্ত  মুক্তিযোদ্ধার সন্তান রুবেল প্রমুখ। মানববন্ধনে ঘাগড়া বাজার, কলাবাগানসহ বিভিন্ন এলাকার কয়েকশত লোক অংশ নেন।

 

বক্তারা মুক্তিযোদ্ধার বাড়ী ঘর ভাংচুরকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও যথাযথ ক্ষতিপুরণ দাবী করেন। অন্যথায় পর্যাপ্ত ক্ষতিপুরণ প্রদান করা না হলে অবরোধসহ বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী প্রদান করেন।

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ  আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে জানিয়ে বলেন,  উচ্ছেদের বিষয়টি সম্পূর্ন আদালতের এ ব্যাপারে কোন কিছু বলা সম্ভব নয়। খবর পেয়ে  তিনি উচ্ছেদ হওয়া মুক্তিযোদ্ধা পরিবারকে দেখতে গেছেন। আদালতে অর্ডারে যদি তিনি সেখানে না থাকতে পারেন তাহলে অন্য স্থানে পূর্নবাসন করার কথা বলেছেন। ওই মুক্তিযোদ্ধা পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া টিনসহ যা যা প্রয়োজন তা জেলা প্রশাসন থেকে দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ