• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2018   Sunday

সীমান্তের ওপার থেকে নামা পাহাড়ি ঢলে আকস্মিকভাবে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু ডুবে গেছে। ফলে সেতু দিয়ে যে কোন সময় পারাপার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জানা গেছে, গেল কয়েক দিনে বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটির উপর পানি উঠে যাওয়ায় প্রতিনিয় তলিয়ে যাচ্ছে। রোববার ঝুলন্ত সেতুর পাটাতনের কয়েক ইঞ্চি পানির উচ্চতা বেড়েছে।  ফলে এবার  ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতুর সৌন্দর্য্য উপভোগ থেকে বঞ্চিত হবেন।

 

জানা যায়, সত্তর দশকের দিকে সরকার রাঙামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। এটি বর্তমানে দেশে-বিদেশে আকর্ষণীয় হয়ে ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোট-বড় বিস্তীর্ণ নৈসর্গিক সবুজ পাহাড়। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের।  প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতুটি  কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু সেতুটির পানিতে তলিয়ে যাওয়ার সমস্যার স্থায়ী কোন সমাধান কেউ করেনি।

 

রাঙামাটি পর্যটন নৌ যান ঘাটের ইজারাদার মোঃ রমজান আলী জানান, সদ্য বর্ষা শেষে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটি গভীরে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ছয় ইঞ্চি পানিতে ডুবে গেছে সেতুটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ হওয়ার  পথে রয়েছে।

 

রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সে ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, লেকের পানির উচ্চতা বৃদ্ধির কারণে পর্যটনের ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে। তবে সেতুর উপর চলাচল এখনো পুরোপুরি বন্ধ করে দেয়া হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ