• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পারলৌকিক শ্রাদ্ধক্রিয়া উপলক্ষে এক স্মরণ সভায়
কৃত্তিকা ত্রিপুরার হত্যাকারীদের দ্রত বিচার দেখতে চান ত্রিপুরা সমাজের বিশিষ্টজনরা

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018   Friday

খাগড়াছড়ির দীঘিনালায় ধর্ষনের পর হত্যার শিকার পঞ্চম শ্রেনী ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে  বাড়িতে শুক্রবার পারলৌকিক শ্রাদ্ধক্রিয়া উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

স্মরণ সভায় ত্রিপুরা সমাজের বিশিষ্টজনরা বলেছেন, উপর্যুপরি শিশু ও নারী ধর্ষণ এবং হত্যাকা-ের ফলে জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার দীঘিনালার স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরার ঘটনাটি মানুষ কোনভাবেই ভুলতে পারছে না। নৃশংস এই এই ঘটনার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মনের ভীতি কাটাতে প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। তাই দ্র্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করতে হবে।

 

স্থানীয় পাড়া প্রধান চন্দ্র কিরণ কার্বারীর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক ইউপি চেয়ারম্যান ও হেডম্যান গরেন্দ্র ত্রিপুরা, ইউপি সদস্য গণেশ ত্রিপুরা, ত্রিপুরা সংসদ-এর সদর শাখার সভাপতি কাজল বরণ ত্রিপুরা, সমাজকর্মী উমেন ত্রিপুরা, মিহির ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি জয়প্রকাশ ত্রিপুরা।

 

পরে কৃত্তিকার পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় কয়েক’শ মানুষকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়। এর আগে কৃত্তিকা’র সমাধি সৌধে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ্য প্রদান করা হয়।

 

স্মরণ সভায় কৃত্তিকা’র মা অনুমতি ত্রিপুরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি তার মেধাবী মেয়েকে অকালে হারিয়েছেন। তার বাড়িতে শত শত মানুষের উপস্থিতিতে তার যোগাচ্ছে। তবে ১৫ দিনের মাথায়ও অপরাধীরা সনাক্ত না হওয়ায় বেদনা অনুভব  করতে হচ্ছে।

 

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, এর আগে জেলা পরিষদ পার্কের মতো জায়গায় একটি ঘটনা ঘটেছে। প্রশাসন অপরাধীদের আটক করতে পেরেছে। এই ঘটনায়ও প্রশাসন চাইলে প্রকৃত অপরাধীদের আটক করতে সক্ষম হবে। আর তা যদি বিলম্ব হয় তাহলে দল-মত নির্বিশেষে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে মাঠে নামা ছাড়া বিকল্প থাকবে না।

 

উল্লেখ্য, গেল ২৮ জুলাই স্কুল বিরতিতে টিফিন খেতে বাড়িতে এসে প্রথমে ধর্ষণ এবং পরে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুনের শিকার হন পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরা পুনাতি। এই ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে চার জনকে আটক করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ